আজ ভোরবেলাটা ভারী সুন্দর। বারান্দার জানালাটা খুলতেই মুখে এসে লাগলো এক টুকরো মিষ্টি রোদ্দুর। বাড়ির পাশের কাঠ গোলাপটার সতেজ সৌরভ এ মনটা নেচে উঠলো। দূরের আম গাছ্টাতে দেখতে পেলাম ছোট্ট ছোট্ট মুকুল। কুয়াশার আবরণ যেন কোথায়ে উধাও হয়ে গেছে। সামনের রাস্তায়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাওয়ায়ে উড়ে আসা কৃষ্ণচূড়া আর গৌরী ফুল। ভোরের প্রকৃতি যেন একটু আগেই লাল আর হলুদের মোরাম বিছোনো রাস্তায়ে খেলা করে গিয়েছে। হঠাৎ দেখতে পেলাম কাগজি ফুলের গাছগুলো যেন নানা রঙে নিজেদের রাঙাবার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে।